[ad_1]
দুর্ঘটনার পর চেসিকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চেসি ত্রিপুরার মাথায় আঘাত লেগেছে। চিকিৎসকেরা তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কিছুক্ষণ আগে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।’
[ad_2]
Source link