[ad_1]
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়েছে। ব্যাংকের পর্ষদ এখন তাদের মেয়াদ বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
চিঠিতে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা। যাঁদের নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
[ad_2]
Source link