[ad_1]
নারী দক্ষতা উন্নয়নের পাশাপাশি সেই দক্ষতা তুলে ধরতে যোগাযোগের সক্ষমতা বাড়ানোর প্রতি তাগিদ দিতে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার ঢাকার এক হোটেলে ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির একটি (কোইকা) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এ পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “একটি সেলাই মেশিন দিয়ে কোনো নারীকে উদ্যোক্তা বানিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না। সেই মেশিন ব্যবহার করে কীভাবে বাজারের সঙ্গে যোগাযোগ করবেন, কীভাবে নিজের পণ্য ও দক্ষতা তুলে ধরবেন, সেজন্য যোগাযোগ দক্ষতাও প্রয়োজন। অথচ আমাদের স্কুল-কলেজে যোগাযোগ দক্ষতা শেখানোর ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না।”
তিনি বলেন, “বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একজন নারীকে পরিবার থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। তাই নারীকে অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষমতায়নের পাশাপাশি তার পরিবারকেও কর্মসূচির আওতায় আনতে হবে।”
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ, কোইকা বাংলাদেশ প্রধান জিহুন কিম এবং ইউনিসেফ বাংলাদেশ শিক্ষা বিভাগ প্রধান দীপা শংকর উপস্থিত ছিলেন।
bdnews24
[ad_2]
Source link