[ad_1]
Published : 11 Oct 2026, 02:50 PM
বাল্যবিয়ে প্রতিরোধে শুধু প্রচার চালালেই হবে না, এর জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, মানুষকে এমনভাবে বোঝাতে হবে যে বাল্যবিয়ে প্রকৃতপক্ষেই ক্ষতিকর। শুধু চিৎকার করে বাল্যবিয়ের বিরুদ্ধে কথা বললে মানুষ বিষয়টিকে অন্যভাবে দেখতে পারে। তাই বুদ্ধি ও কৌশলের সঙ্গে বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
কামালউদ্দিন আহমদ মনে করেন, ধাপে ধাপে বাল্যবিয়েমুক্ত এলাকা তৈরি করা যেতে পারে। প্রথমে গ্রামভিত্তিক, পরে ইউনিয়নভিত্তিক এবং এরপর জেলাভিত্তিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা যেতে পারে।
তার মতে, এভাবে পরিকল্পনা করে এগোতে থাকলে একসময় বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে।
তিনি বলেন, বাল্যবিয়ে রোধে সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
[ad_2]
Source link