[ad_1]
সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, গতকাল সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপে অনুমোদন দেবে বলে আশা করছেন সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদনের জন্য আগামী মঙ্গলবার উভয় কক্ষের অধিবেশন আহ্বান করা হয়েছে।
গতকাল সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, আর কোনো সুযোগ অবশিষ্ট আছে কি? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী গতকাল জিও নিউজকে বলেন, বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি নিয়ে পরামর্শ ও আলোচনা চলছে। তবে জরুরি অবস্থা জারি করা কোনো প্রথম পছন্দ নয়। যদিও পরিস্থিতি ধীরে ধীরে চূড়ান্ত বা শেষ পদক্ষেপের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি অন্য কোনো বিকল্প অবশিষ্ট না থাকে, তাহলে সাংবিধানিক পথ অবলম্বন করতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, জনগণকে উসকানি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতাসীন পিটিআই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে না। তিনি আরও বলেন, পাখতুনখাওয়ায় কেন্দ্রীয় সরকারের কোনো নিজস্ব বিষয় নেই বরং পাকিস্তানের জাতীয় স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
[ad_2]
Source link