[ad_1]
ঢাকার ভাটারা থানার সাঈদনগর এলাকায় ‘ব্যালকনি থেকে পড়ে’ নাঈম নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান; গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। নাঈম সাঈদনগর এলাকার ১২ নম্বর সড়কের ২২ নম্বর বাসায় থাকতেন।
নিহতের সহপাঠী মাজহারুলের ভাষ্য, এদিন সকালে বাসার (দ্বিতীয় তলা) ‘ব্যালকনি থেকে নিচে পড়ে’ গুরুতর আহত হন নাঈম। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতাল এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
bdnews24
[ad_2]
Source link