[ad_1]
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
লেনদেন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বিক্রির এ প্রক্রিয়া শেষ হতে আনুমানিক ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলে ব্যাংকটির আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছে।
সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশের রিটেইল ব্যবসা বিক্রি করে দিচ্ছে বলে খবরে এসেছে। বাংলাদেশের কয়েকটি বেসরকারি ব্যাংক এ ব্যবসা কিনতে আগ্রহও প্রকাশ করেছে। এ নিয়ে প্রাথমিক আলোচনা হওয়ার কথাও ব্যাংকগুলোর তরফে বলা হয়েছে।
তবে এতদিন এসসিবি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এর মধ্যেই বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ব্যাংকটি বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
‘বাংলাদেশে ওয়েলথ ও রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের ‘ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং’ (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। গ্রাহক ও ব্যবসায়িক খাতের যেসব অংশে ব্যাংকটির বৈশ্বিক নেটওয়ার্ক, অভিজ্ঞতা ও বিশেষায়িত সেবাদানের সক্ষমতা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে, সেসব ক্ষেত্রে কৌশলগত মনোযোগ আরও বাড়ানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
bdnews24
[ad_2]
Source link