[ad_1]
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকেই নদ-নদীতে টহল ও নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার রাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
“এ সময়ে নদীতে যাতে কেউ মাছ ধরতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
“এ সময়ে নদীতে যাতে কেউ মাছ ধরতে না পারে, সে জন্য সুগন্ধা ও বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
জেলা মৎস্য বিভাগ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলার ৪ হাজার ২০০ জেলে পরিবারকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। এ জন্য ১০৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে মৎস্য কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ বলেন, “নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করা হবে।”
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
[ad_2]
Source link