[ad_1]
এক. বাইরে যাওয়ার আগে পরিষ্কার মোজা পরবেন। জুতা পায়ে গলানোর আগে ঝেড়ে নেবেন। জুতার ভেতর পাথরের টুকরা, নুড়ি বা ধারালো কিছু থাকতে পারে, যার কারণে পায়ে ইনজুরি হতে পারে। মর্নিং ওয়াকে গেলে অবশ্যই ওয়াকিং শু পরতে হবে।
দুই. জুতাজোড়া হবে এমন, যাতে পা ভালোভাবে গলিয়ে যাওয়ার মতো যথেষ্ট জায়গা থাকে। আঙুলগুলো ভাঁজ না হয়ে থাকে। পা ঢাকা নরম সোলের মেডিকেটেড জুতা ভালো। খোলা স্যান্ডেল বা স্ট্র্যাপের স্যান্ডেল ডায়াবেটিসের রোগীর জন্য নয়।
তিন. কোনো অবস্থাতেই খালি পায়ে হাঁটবেন না। এমনকি বাড়িতেও নয়।
চার. নখ কাটার আদর্শ সময় গোসলের পর। নখ বেশি গভীর করে কাটা যাবে না। সোজা করে কাটা উচিত।
অধ্যাপক ডা. তানজিনা হোসেন, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
[ad_2]
Source link