[ad_1]
রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপির এক নেতা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।
এদিন রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেক ১০ নম্বর রোডে মো. বশির (৪৬) নামে ২৯ ওয়ার্ড বিএনপির এক নেতার ওপর হামলা হয়। তিনি ওই ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি বলে স্থানীয় বিএনপি নেতা এনায়েতুল হাফিজ জানান।
আদানর থানার পরিদর্শক তদন্ত নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি হামলার খবর পেয়েছি। একজন আহত হয়েছে হাসপাতালে গেছেন। তাদের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বশির গত ৫ অক্টোবর মোহাম্মদপুর থানায় কয়েকজনের ‘চাঁদাবাজের’ বিরুদ্ধে অভিযোগ করেন। রাজনৈতিক আক্রোশ থেকে এসব ব্যক্তি তাকে এলাকা ছাড়তে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে বলে দাবি তার।
স্থানীয় বিএনপি নেতাদের ধারণা বশির যাদের নামে পুলিশের কাছে অভিযোগ করেছে তারা এ হামলার পেছনে থাকতে পারেন। এলাকায় ময়লার ব্যবসা নিয়ে বশিরের সঙ্গে তাদের বিরোধ চলছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন ১১ এর অ্যাভিনিউ এলাকার বাসিন্দারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান।
পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে কর্মকর্তা গিয়েছেন। কারা গুলি ছুড়েছে, সেই তথ্য সংগ্রহ করছেন। পরে বিস্তারিত জানানো যাবে।”
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই এলাকায় গুলির শব্দ শোনার পর ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে কারা এবং কী কারণে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
[ad_2]
Source link