[ad_1]
Published :
07 Oct 2026, 01:04 PM
বিএটি বাংলাদেশ পিএলসির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোমশাদ আলী খান।
প্রতিষ্ঠানটির মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি গত ১ অক্টোবর এ দায়িত্ব গ্রহণ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোমশাদ আলী খানের।
বিএটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।
মোমশাদ আলী খান এর আগে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কর্মরত ছিলেন। সেখানে তার করপোরেট অ্যাফেয়ার্সের অভিজ্ঞতা রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোমশাদ আলী খান বলেন, “এ অঞ্চলে ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে, এর টেকসই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই।
“একই সঙ্গে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করা এবং পরিবর্তনশীল নীতি ও কাঠামোর প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছি।”
[ad_2]
Source link