[ad_1]
জানতে চাইলে ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংকের কার্ডে কিছু ই–কমার্স লেনদেন করতে সমস্যা হচ্ছে। তবে টাকা উত্তোলন ও অন্যান্য লেনদেন স্বাভাবিক আছে।’
আইটিসির তথ্য অনুযায়ী, ৩০ ব্যাংকের সঙ্গে তাদের সুইচ ব্যবহারের চুক্তি রয়েছে। ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, ব্যাংক আলফালাহ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক।
এ বিষয়ে ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের ক্রেডিট কার্ড ছাড়া সব সেবা চালু আছে। আমরা অন্য সুইচ ব্যবহার করে লেনদেন সেবা অব্যাহত রেখেছি।’
[ad_2]
Source link