[ad_1]
শেরপুরের ঝিনাইগাতীতে প্রথমবারের মতো আধুনিক পদ্ধতিতে ধান চাষের জন্য ট্রে পদ্ধতিতে (প্লাস্টিকের ফ্রেম) হাইব্রিড ধানের চারা তৈরির কাজ শেষ হয়েছে। উপজেলার ধানশাইল গ্রামের মাঠে সমলয় পদ্ধতিতে ৫০ একর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হবে। এ পদ্ধতি অবলম্বনে কৃষকেরা লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি কাজ করে। এগুলো পরিচালনার জন্য জনবল লাগে কম। কিন্তু যান্ত্রিকীকরণের জন্য দরকার যৌথ খামার বা সমবায় কৃষিব্যবস্থা। একটি এলাকার কোনো একটি কৃষিপণ্য চাষের পুরো প্রক্রিয়াকে যদি একই পদ্ধতির আওতায় নিয়ে আসা যায়, তাহলে জমির আল বজায় রেখেও লাভজনকভাবে যন্ত্র ব্যবহার করা সম্ভব। বোরো ধান চাষে এ রকমের একটা কার্যকরী উপায় বের করেছেন কৃষিবিজ্ঞানীরা। পদ্ধতিটির নাম দিয়েছেন তাঁরা ‘সমলয়’।
[ad_2]
Source link