[ad_1]
বিএসএর এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শিক্ষকদের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যতটুকু বেতন পান, তা দিয়ে অধিকাংশ শিক্ষকের সংসার চলে। যখন অবসরে যান, তখন তাঁদের সেই বেতনটাও থাকে না। তখন তাঁরা এক অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েন। তাঁদের পেনশন থেকে একটি অংশ কেটে রাখা হয়, পেনশন পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়।
শিক্ষকেরা অবসরে যাওয়ার তিন থেকে চার মাসের মধ্যে তাঁদের পেনশনের সব টাকা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আখতার বলেন, এটি হলে শিক্ষকদের অবসরকালীন কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন।
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার সমালোচনা করেন আখতার হোসেন।
সরকার এরই মধ্যে জনস্বার্থবিরোধী অনেক সিদ্ধান্ত নিয়েছে অভিযোগ করে আখতার বলেন, ‘তারা গায়ের জোরে অনেক সিদ্ধান্ত নিয়েছে। র্যাবের জায়গায় যেমন তারা এসআরবি করেছে, একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের জায়গায় নিজেদের মতো একটা নাম দিয়ে তারা সাইবার সুরক্ষা আইন করতে যাচ্ছে।’
[ad_2]
Source link