[ad_1]
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থানে তারা।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে বুধবার এ তথ্য দিয়ে বলা হয়, বৈশ্বিক পর্যায়ে আইইউবিএটি ১০০১–১২০০ অবস্থানে রয়েছে। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে আইইউবিএটি।
টিএইচই বুধবার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
এই অর্জনে আইইউবিএটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
শিক্ষাবিদ অধ্যাপক আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। ঢাকার উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে।
bdnews24
[ad_2]
Source link