[ad_1]
সুদীপ্ত সালামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর পাট শেষ করেছেন। ফটোগ্রাফি ও শিল্পকলার ইতিহাসে করেছেন ডিপ্লোমা।
তিনি একাধারে লেখক, আলোকচিত্রী, ভিডিও সাংবাদিক ও শিক্ষক। ২০০৭ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স (বিইউপি)-এ খণ্ডকালীন শিক্ষক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (আইউইবি) বহিঃপরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা বিশের অধিক। তার লেখালেখির বিষয়, ফটোগ্রাফি, দৃশ্যশিল্প, প্রত্নতত্ত্ব, ইতিহাস ও পুরাণ। ফটোগ্রাফি ডিকশনারি, ফটোসাংবাদিকের নোটবুক, ক্যামেরার মন, আলোকচিত্রপুর, বাংলা ফটোগ্রাফিসাহিত্যের ধারা ইত্যাদি তার ফটোগ্রাফিবিষয়ক গ্রন্থ।
লেখালেখি ও ফটোগ্রাফির জন্য পেয়েছেন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান, রিডার’স ডাইজেস্ট আনসিন এশিয়া পুরস্কার, অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইত্তেফাক-ক্যানন ফটোগ্রাফি পুরস্কার, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, কভারিং ক্লাইমেট নাও জার্নালিজম অ্যাওয়ার্ডসহ অন্যান্য পুরস্কার। ২০০৫ সালে ৩৩তম আরএসএফ প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডের জন্য পেয়েছেন মনোনয়ন।
তিনি বাংলাদেশের প্রথম ফাইন-আর্ট ফটোগ্রাফিবিষয়ক প্রতিষ্ঠান ‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’র প্রতিষ্ঠাতা।
[ad_2]
Source link