[ad_1]
সমাপনী বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. হাসান কাউসার বলেন, নবপ্রতিষ্ঠিত রিসার্চ ও পাবলিকেশন ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, এই বিভাগের মাধ্যমে মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান সমাজ, শিল্প খাত, স্বাস্থ্যসেবা ও জাতীয় উন্নয়নে বাস্তব ও ইতিবাচক অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[ad_2]
Source link