[ad_1]
বাংলাদেশেই সৌর কোষ তৈরির প্রযুক্তি এই প্রথম বলে জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি প্রথম আলোকে বলেন, সিলিকনের কেলাস দিয়ে তৈরি প্রযুক্তি অনেক দিনের। তাত্ত্বিকভাবে, পুরোনো সিলিকন সৌর কোষের এফিশিয়েন্সি ২৫ শতাংশের বেশি যাবে না। থিন ফিল্ম বা পাতলা স্তরের সৌর কোষ তৈরি নতুন প্রযুক্তি। এখন থিন ফিল্মেই বেশি মনোযোগ। এই সৌর কোষের পারফরম্যান্স (মেয়াদ, দক্ষতা, নির্ভরযোগ্যতা) সন্তোষজনক হওয়ার কথা। কারণ, এটি তৈরিতে ব্যয়বহুল যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তবে বৈশ্বিক দিকটাও দেখতে হবে। সারা বিশ্বে যেসব সৌর কোষের দক্ষতার মাত্রা, রিলায়েবিলিটির মাপের তুলনায় দেশীয় উদ্যোগ কতটা এগোচ্ছে, সেটাও গবেষণার বিবেচনায় আসতে হবে।
[ad_2]
Source link