[ad_1]
রাজধানীর বারিধারায় দ্রুত গতির একটি অনিয়ন্ত্রিত এসইউভি ফুটপাতে উঠে গিয়ে এক নির্মাণ শ্রমিককে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকের এ ঘটনার বিষয়ে পুলিশ বলছে, গাড়িটি চালাচ্ছিল ১৬ বছরের এক কিশোর, যার বাবা গুলশানের একজন ব্যবসায়ী।
এ ঘটনায় প্রাণ হারানো ২৪ বছরের মেহেদি হাসান মীর ফুটপাতে বসেছিলেন। তিনি পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে জার্মান দূতাবাসের এ দুর্ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাঈল হোসেন খান বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গাড়িটি ফুটপাতে উঠে গিয়ে নির্মাণ শ্রমিক মেহেদিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন ১৬ বছরের এক কিশোর, যার বাবা একজন ব্যবসায়ী। তাদের বাসা গুলশানে।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের এসইউভিটি (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) দ্রুত গতিতে এসে ফুটপাথে উঠে পড়ে। তখন সেখানে বসে ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী। গাড়িটি মেহেদিকে চাপা দিয়ে একটি সড়ক বাতির খুঁটিতে গিয়ে ধাক্কা দিলে সেটিও ভেঙে পড়ে।
এ ঘটনায় পুলিশ গাড়ি ও চালককে আটকের কথা জানিয়েছে। নিহত মেহেদির গ্রামের বাড়ি নীলফামারিতে।
bdnews24
[ad_2]
Source link