[ad_1]
এ ছাড়া দেশে বাটা, অ্যাপেক্স, বে, লোটো, ওয়াকারের মতো আরও অনেক বহুজাতিক কোম্পানি ও স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ রয়েছে।
এ ছাড়া বিশ্বের নামীদামি ব্র্যান্ড, যেমন পুমা, অ্যাডিডাস, নাইকির মতো আরও অনেক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে। ইতিমধ্যে বিশ্বের অনেক নামীদামি ব্র্যান্ড বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করেছে। নিকট ভবিষ্যতে বাংলাদেশে আরও অনেক কারখানা স্থাপন হতে চলেছে।
এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটির অনেক অ্যালামনাই সফলতার সঙ্গে তাঁদের কর্মজীবন অতিবাহিত করছেন এবং অনেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য রয়েছেন। এ ছাড়া কুয়েটের শিক্ষার্থীর দুবার ওয়ার্ল্ড ইয়াং লেদার সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড জেতার গৌরবময় রেকর্ড রয়েছে।
বর্তমানে বিশ্বের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার ৪০৭ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৮ সালে ৬২৪ দশমিক শূন্য ৮ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছাবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ চামড়াজাত পণ্যের রপ্তানি আয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। তাহলে বুঝতেই পারছেন বিলিয়ন ডলারের এ বাজার বাংলাদেশ ধরতে পারছে না দক্ষ জনশক্তির অভাবে। আমাদের পাশের দেশ ভারতে গড়ে উঠেছে লেদার ভিলেজ।
[ad_2]
Source link