[ad_1]
গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গাড়িনির্ভর নগরজীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।
১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক ‘অটো-ফ্রি সিটিজ’ সম্মেলন। সম্মেলনটি আয়োজন করেছিল ট্রান্সপোর্টেশন অলটারনেটিভস।
এর পরের বছর, ১৯৯২ সালের মার্চে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত বাধ্যতামূলক নয়—এমন একটি গণভোটে ৫২ শতাংশ ভোটার শহরটিকে গাড়িমুক্ত করার পক্ষে মত দেন।
১৯৯৪ সালের অক্টোবরে স্পেনের তোলেদো শহরে অনুষ্ঠিত ‘অ্যাকসেসিবল সিটিজ’ কংগ্রেসে নিয়মিত গাড়িমুক্ত দিবস আয়োজনের একটি প্রস্তাব ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
১৯৯৬ সালের মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপের বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের এক আন্তর্জাতিক বৈঠক থেকে ‘কোপেনহেগেন ঘোষণা’ জারি করা হয়। এতে ‘কার-ফ্রি সিটিজ’ নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
একই বছরের জুনে আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে প্রথম গাড়িমুক্ত দিবস পালন করা হয়। ওই মাসেই যুক্তরাজ্যের বাথ শহরে প্রথম গাড়িমুক্ত দিবস পালিত হয়।
১৯৯৭ সালে যুক্তরাজ্যের কয়েকটি শহরে গাড়িমুক্ত দিবস আয়োজন করে এনভায়রনমেন্টাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। একই বছর ফ্রান্সের লা রোশেল শহরেও প্রথম গাড়িমুক্ত দিবস পালিত হয়।
[ad_2]
Source link