
রাজধানীর কোনো স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারি অফিস-আদালত, তথ্য ভবন ও মার্কেটসহ যেসব স্থানে মানুষের চলাচল তুলনামূলক কম এবং পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে এডিস মশার লার্ভা শনাক্তে অভিযান চালানো হচ্ছে। লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।