[ad_1]
প্রায় দুই বছর আগে ইউনিসেফের জরিপে বলা হয়, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ১০ থেকে ১৭ বছর বয়সীদের ৩২ শতাংশ শিশু অনলাইন সহিংসতা, অনলাইনে ভয়ভীতি প্রদর্শন ও ডিজিটাল উৎপীড়নের শিকার হওয়ার মতো বিপদের মুখে রয়েছে। সেখানে ৬৩ শতাংশ ছেলে এবং ৪৮ শতাংশ মেয়ে ইন্টারনেট ব্যবহার করে। এ ছাড়া বলা হয়, ব্যবহারকারীদের মধ্যে ৭০ শতাংশ ছেলে ও ৪৪ শতাংশ মেয়ে অনলাইনে অপরিচিত মানুষের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করে।
প্রথম আলো ও বেসরকারি সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ গত বছরের ২১ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে সহিংসতার মাত্রা বুঝতে অনলাইনে একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, ডিজিটাল মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ নারী কখনো না কখনো অনলাইনে হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) তথ্য অনুযায়ী, শিশুদের দিয়ে যৌনদৃশ্যে কাজ করানো, তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ এবং তা আদান–প্রদানের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
নারী ও শিশুর প্রতি সাইবার বুলিং এখন অন্যতম সমস্যা বলে জানান ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন। তিনি বলেন, অনলাইনে নিরাপত্তার বিষয়গুলো অনেকেই জানে না। সে কারণেই তারা বিভিন্ন সময়ে প্রতারণা ও অপরাধের শিকার হয়। দেখা যায়, অনেকে সরাসরি যেগুলো করতে সাহস পেত না, তা অনলাইনের মাধ্যমে করছে। অনলাইন সহিংসতায় মেয়েদের ক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগই বেশি।
[ad_2]
Source link