
নতুন পে-স্কেলে পুলিশের কনস্টেবলদের বাড়িভাড়া ভাতায় নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সরকারি বাসস্থান বরাদ্দ না পাওয়া বিবাহিত কনস্টেবল ব্যারাকে থাকলেও মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। আর অবিবাহিত কনস্টেবলরা মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা পাবেন।
১৭ সেপ্টেম্বর প্রকাশিত ‘চাকরি (বাংলাদেশ পুলিশ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ কনস্টেবলদের বাড়িভাড়া ভাতার এসব বিধান দেওয়া হয়েছে। নতুন হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গেজেট অনুযায়ী, যেসব বিবাহিত কনস্টেবলকে সরকারি বাসস্থান বরাদ্দ দেওয়া হয়নি এবং তারা ব্যারাকেও অবস্থান করেন না, তাদের বাড়িভাড়া ভাতা কর্মস্থল ও বেতনগ্রেড অনুযায়ী নির্ধারিত হবে।