[ad_1]
ভূমিকম্পের সময় ব্যবহারকারীদের সতর্ক করতে কয়েকটি দেশের মতো বাংলাদেশেও অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করেছে গুগল। আজ মঙ্গলবার থেকে হালনাগাদ করা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম–চালিত স্মার্টফোনে বিনা মূল্যে এ সুবিধা পাওয়া যাবে।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ সুবিধা চালু করে গুগল। পর্যায়ক্রমে নিউজিল্যান্ড, গ্রিস, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, ফিলিপাইন, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমিনিস্তান ও উজবেকিস্তানে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম উন্মুক্ত করা হয় । আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গুগল।
[ad_2]
Source link