[ad_1]
বিজ্ঞান অলিম্পিয়াডে সেরা হয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসলিমা তাসনিম। দ্বিতীয় হয়েছেন হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের এস এম মাশরুরুর রহমান। তৃতীয় হয়েছে লালমনিরহাট নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. ফারহান মাদাহী উল-আলম।
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, শুধু প্রকল্প প্রদর্শনীই নয়, প্রকল্পের পেছনে যেসব বিজ্ঞানী বা উদ্ভাবক রয়েছেন, তাঁদের দক্ষতা, যোগ্যতা ও সততা প্রয়োজন। ভবিষ্যতে বিজ্ঞানের ক্রমাগত পরিবর্তনশীলতার জন্য বর্তমান তরুণ প্রজন্মকে দৃঢ় চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ড. নজরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
[ad_2]
Source link