[ad_1]
চলাচলের স্বাধীনতা, কর্মক্ষেত্র, বেতন, বিবাহ, অভিভাবকত্ব, উদ্যোক্তা, সম্পদ ও পেনশন—এই আটটি সূচকের ওপর ৩৫টি প্রশ্নের ভিত্তিতে এই স্কোর নির্ণয় করা হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭৪তম; স্কোর ১০০-এর মধ্যে অর্ধেকের কম, ৪৯ দশমিক ৪। ২০২১ সালেও বাংলাদেশের স্কোর একই ছিল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই স্কোর ছিল ৩৫। সেই হিসাবে স্বাধীনতার ৫০ বছর পরেও আর্থিক সুযোগের সমতায় বাংলাদেশের নারীদের অবস্থানে খুব বেশি পরিবর্তন আসেনি।
বাংলাদেশের উন্নয়নে নারীদের ভূমিকার কথা অর্থনীতিবিদেরা বরাবরই প্রশংসা করেন। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা পুরুষের মতো সুযোগ পেলে শ্রমশক্তিতে তাঁদের অংশগ্রহণ বাড়বে। এতে অর্থনীতি আরও শক্তিশালী হবে। আর নারী-পুরুষের আইনি সমতা থাকলে উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।
[ad_2]
Source link