প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো ৪২ ঘর
[ad_1]
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো ৪২ ঘর
সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর পুড়ে গেছে
গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে প্রায় ৪২টি ঘর পুড়ে গেছে। এ সময় ঘরগুলোর আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন মধ্যপাড়া এলাকার স্থানীয় সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন একটি ঘর থেকে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪২টি ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্নাবান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে সব মিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া স্বপ্না আক্তার বলেন, কারখানার ছুটি শেষে বাড়িতে আসার পর হঠাৎ আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর আগেই আমাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রাত ১১টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শিহাব খান/এসকে/কেএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার...