প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
আট বছর পর এক হলেন আসিফ আকবর ও রাজেশ ঘোষ, আসছে গান
[ad_1]
আট বছর পর এক হলেন আসিফ আকবর ও রাজেশ ঘোষ, আসছে গান
আট বছর পর এক হলেন আসিফ আকবর ও রাজেশ ঘোষ, আসছে গান
বাংলা গানের শ্রোতাদের কাছে রাজেশ ঘোষ ও আসিফ আকবর এক পরিচিত ও জনপ্রিয় জুটি। রাজেশের সুরে একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। প্রায় আট বছর পর রাজেশের সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুরকার রাজেশ ঘোষ। তবে বিশেষ এই প্রকল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি।
রাজেশ বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রকল্পের গান। পুরো প্রকল্পের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে।’
দীর্ঘদিন পর আবার আসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন রাজেশ। তার ভাষায়, আসিফের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। পারস্পরিক সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই তাদের একসঙ্গে কাজ করা বরাবরই আনন্দের।
নতুন গানটির কথা ও সুর রাজেশ ঘোষের। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।
রাজেশের সুরে আসিফ আকবরের নতুন গান আসার খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘদিন পর প্রিয় জুটিকে আবার একসঙ্গে পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। তবে গানটি শুনতে শ্রোতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
রাজেশ ঘোষ ও আসিফ আকবরের সংগীতযাত্রার শুরু দুই হাজার সালের শুরুর দিকে। পরিচয়ের প্রায় এক বছর পর থেকেই একসঙ্গে কাজ শুরু করেন তারা। গীতিকার প্রদীপ সাহার কথায় এবং রাজেশের সুরে আসিফের কণ্ঠে একের পর এক গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।
রাজেশের সুরে আসিফ আকবরের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’ ও ‘ডানা ভাঙা পাখির মতো’।
দীর্ঘ আট বছর পর সেই পরিচিত জুটি আবারও নতুন গান নিয়ে ফিরছে। ফলে গানটি প্রকাশের অপেক্ষায় এখন আসিফ-রাজেশ ভক্তরা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নিরাপত্তা নিয়ে.....