অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া পারভীনের বিরুদ্ধে পৃথক সম্পদ বিবরণী তলব করে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে তাদের নামে প্রায় ৩ কোটি টাকার অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, পারিবারিক ব্যয় ও গ্রহণযোগ্য আয়ের বিস্তারিত হিসাব বিবরণী উঠে এসেছে।
দুদক জানায়, উভয়ের অর্জিত সম্পদ ও পারিবারিক জীবনযাত্রার ব্যয় নিজ নিজ গ্রহণযোগ্য আয়ের উৎস খতিয়ে দেখতে তাদের বিরুদ্ধে পৃথক দুটি নোটিশ জারি করে সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী পরিচালক পিয়াস পালের দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মো আকতারুল ইসলাম।