উজান থেকে নেমে আসা পানিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে গত তিন ঘণ্টায় পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টায় পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৬ মিটার (এমএসএল)। নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। ফলে বর্তমানে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।