[ad_1]
কুতুবদিয়ায় এ পর্যন্ত ভূগর্ভস্থ লোনাপানি তোলার জন্য কতগুলো নলকূপ বসানো হয়েছে, সেগুলো থেকে দৈনিক কত গ্যালন লোনাপানি তোলা হচ্ছে, তার হিসাব সরকারি-বেসরকারি কোনো দপ্তরেই নেই।
তবে চার বছর ধরে ভূগর্ভস্থ লোনাপানি দিয়ে কুতুবদিয়ায় লবণ উৎপাদনের সর্বনাশা কার্যক্রম নজরদারিতে রাখছিলেন প্রথম আলোর এই প্রতিবেদক। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চার বছরে (নভেম্বর থেকে মে পর্যন্ত পাঁচ মাস লবণ উৎপাদন মৌসুম) এই প্রতিবেদক অন্তত ১২ বার কুতুবদিয়া গিয়ে লবণচাষি, শ্রমিক, জমির মালিক, লবণ ব্যবসায়ী-দালাল, নলকূপ বসানোর কারিগর, লবণ মিল মালিক, পরিবেশবিষয়ক সংগঠনের নেতা, বিসিক, জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্তত ৫০০ জনের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা চালান।
অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, ২০১৭ সালে কুতুবদিয়ায় ভূগর্ভের লোনাপানি তোলার জন্য নলকূপ বসানো হয় ২৩টি। ২০১৮ সালে এই সংখ্যা বেড়ে হয় ৪৫, ২০১৯ সালে হয় ১৩৫, ২০২০ সালে ৩০৯, ২০২১ সালে ৪৫০, ২০২৩ সালে ৭৫৪ ও ২০২৪ সালে নলকূপের সংখ্যা বেড়ে হয় ৯৬০। আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নলকূপের সংখ্যা হয়েছে ১ হাজার ৫৫০–এর বেশি। বিভিন্ন সূত্রের অনুমান বলছে, নলকূপগুলো দিয়ে দৈনিক ৫০ লাখ গ্যালন লোনাপানি তোলা হচ্ছে এবং তা ক্রমে বাড়ছে। এর মধ্যে প্রায় দেড় হাজার নলকূপ বসানো হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। একটি নলকূপও উচ্ছেদ হয়েছে বলে জানা যায়নি।
[ad_2]
Source link