[ad_1]
Published :
17 Sep 2026, 11:39 PM
খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি বরাদ্দের অতিরিক্ত সার অনিয়মতান্ত্রিকভাবে মজুদের দায়ে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে দীঘিনালা বাস স্টেশন এলাকার এস এস ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা জানান।
অভিযানে দেখা যায়, সরকারি বরাদ্দের সারও নির্ধারিত গুদামে না রেখে অন্যত্র তা সংরক্ষণ করা হয়েছিল।
ইউএনও ফারিয়া সুলতানা বলেন, অতিরিক্ত সার মজুদ করায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী এস এস ট্রেডার্সের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনকে (২৭) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তিনি তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন।
একই সঙ্গে জব্দ করা ২১ মেট্রিক টন সার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে জানান ইউএনও।
[ad_2]
Source link