[ad_1]
সরকার বাড়তি আরও ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ দফায় আসবে গ্যাস অয়েল ও জেট ফুয়েল। অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। একই সময়ে পরিশোধিত জ্বালানি তেল, এলএনজি ও সার আমদানিতে কয়েক হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। দুটি বৈঠকই আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ক্রয় কমিটিতে ১২ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে জিটুজি পদ্ধতি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে জ্বালানি তেল আমদানির শর্ত শিথিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এতে সুপারিশ করা দরদাতা হিসেবে রয়েছে চীনের ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি ও চীনের পেট্রোচায়না। অন্যদিকে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী ১০ নভেম্বর এক জাহাজ অতিরিক্ত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার দর প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।
[ad_2]
Source link