[ad_1]
বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’–এর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছে ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক।
প্রথমবারের মতো ফোর্বস–এর করা সেরা পারফর্মিং ব্যাংকসের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে তালিকায় স্থান পেয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও আজ মঙ্গলবার রাতে ফোর্বস–এর এই বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়।
ফোর্বস জানিয়েছে, বিশ্বের সেরা পারফর্মিং ব্যাংকের এই তালিকা করা হয়েছে ব্যাংকের বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা ও ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।
[ad_2]
Source link