[ad_1]
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতরাতে উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম।
আজ বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারজিয়া বেগমের কোর্টে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই আদালতের বিচারক কিশোরীদের ডাক্তারি পরীক্ষা সম্পন্নের পর ১৬৪ ধারায় তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন ।
গতরাত ৮টার দিকে ধর্ষণের শিকার দুই কিশোরীর একজনের বাবা পাঁচ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল আনাম দ্য ডেইলি স্টারকে বলেন, বাদীর ১৭ বছরের মেয়ে ময়মনসিংহের ভালুকা এলাকায় সুতার কারখানায় কর্মরত ছিলেন। সেই ফ্যাক্টরিতে কাজের সুবাদে মামলার প্রধান আসামি নয়ন ইসলামের সঙ্গে তার পরিচয়।
গত সোমবার বিকেলে মোবাইল ফোনের ব্যাটারি কেনার জন্য বাদীর মেয়ে ও প্রতিবেশী আরেক কিশোরীকে (১৪) নিয়ে পীরগঞ্জ উপজেলা শহরে যায়। সেখানে নয়ন ও তার বন্ধুরা তাদের অন্য সহযোগীর বাড়িতে ও পরে আখ খেতে নিয়ে ধর্ষণ করে। পরে সেখানে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
[ad_2]
Source link